Friday, March 16th, 2018
বরিশালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুর প্রেসক্লাবের মানববন্ধন
বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি’র বরিশাল ক্যামেরা পার্সন সুমন হাসানের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। শুক্রবার সকাল ১১টায় শহরের প্রেসক্লাবের সামনের সড়কে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাবেক সভাপতি একে আজাদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সহ-সভাপতি খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক টিটু, দপ্তর সম্পাদক খেলাফত হোসেন, কালের কন্ঠের প্রতিনিধি শিরিনা আফরোজ, আলোকিত বাংলাদেশের হাসান মামুনসহ সাংবাদিকবৃন্দ। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নানা আয়োজনে পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন পিরোজপুরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক। প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপত্বিতে এক সংক্ষিপ্ত আলোচনায় পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, সাংবাদিকদের শুধু নেগেটিভ সংবাদ নয়, গঠন মুলক ও সমালোচনা মুলক সংবাদ পরিবেশন করতে হবে। এতে করে মানুষ তার ভুলত্রুটি সংশোধন করে সঠিক পথে চলার সুযোগ পাবে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পিরোজপুর প্রতিনিধি তানভীর আহমেদ এর সঞ্চালনায় সভায় বাংলাদেশ প্রতিদিনের ব্যতিক্রমী ধারার নিউজ প্রকাশের নানা দিকবিস্তারিত পড়ুন
মালিতে নিহত শান্তিরক্ষী কালামের লাশ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন
আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্রোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদের লাশ নাজিরপুরের কলারদোয়ানিয়ায় নিজ বাড়িতে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে প্রথম জানাযা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আওলাদ হোসেন এবং মালিতে কর্মরত শান্তিরক্ষী মেজর শাফায়েত হোসেনের নেতৃত্বে দুপুর ১১টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তার লাশ নাজিরপুর স্টেডিয়ামে আনা হয়। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত কালামের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করেন। এরপর সেনাবাহিনীর একটি গাড়িতে করে কালামের লাশ তার নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে দ্বিতীয় জানাযা শেষে বেলাবিস্তারিত পড়ুন
ভিটাবড়িয়ার মাদক সম্রাট মিলন ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার
ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মাদক সম্রাট মিলন আকন (৩২) কে ২০০ পিস ইয়াবা বড়িসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তিনটার দিকে গোপনসংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার এসআই শহিদের নেতৃত্বে বিশেষ অভিযানে দক্ষিণ ভিটাবাড়িয়ার ইব্রাহীম মেম্বরের বাড়ির পাশে আলাল দোকান সংলগ্ন কঁচা নদীতে অভিযান চালিয়ে মিলনকে আটক করে পুলিশ। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মোশারফ আকনের ছেলে মিলন আকন দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ভা-ারিয়া থানায় ৩টি ইয়াবার মামলা এবং রাজাপুর থানায় দেড় কেজি গাজাসহ গ্রেফতার হওয়ায় একটি মাদক মামলা রয়েছে।বিস্তারিত পড়ুন
লাহেল সভাপতি ॥ ফিরোজ সম্পাদক
নাজিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাজিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে যুগান্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ সভাপতি ও সমকাল প্রতিনিধি ফিরোজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের ২৪ জন ভোটার বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১১টি পদের সভাপতি পদে পাঁচজন প্রার্থীর মধ্যে দৈনিক যুগান্তরের নাজিরপুর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। একই পদে অন্য ৪ জন প্রার্থীর মধ্যে ইত্তেফাকের সিদ্দিকুর রহমান তুহিন, ভোরের ডাকের মোস্তাফিজুর রহমান লাভলু ও ভোরের কাগজের এইচ এমবিস্তারিত পড়ুন
ছয় দিনেও উদ্ধার হয়নি মঠবাড়িয়ায় অপহৃত স্কুল ছাত্রী
মঠবাড়িয়ায় অপহরণের ছয়দিনেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী মিম আক্তার (১৩)। গত ১০ মার্চ বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুল ছাত্রী অপহৃত হয়। এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা রেবা আক্তার ১৩মার্চ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় নামীয় ৪ ও অজ্ঞাত ৩ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই স্কুল ছাত্রী স্থানীয় কেএম লতীফ ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণীর ছাত্রী ও উপজেলার বড়হাড়জি গ্রামের কামাল হোসেন এর মেয়ে। মামলা সূত্রে জানাযায়, গত ১০ মার্চ প্রতিদিনের মত বাবা কামাল হোসেন তাঁর মেয়ে মিমকে স্কুলে পৌছে দেয়। বিকেলে স্কুল ছুটির পরবিস্তারিত পড়ুন
পদাদলিত হয়ে আহত ১১
বাগেরহাটে পূজা উদ্যাপন পরিষদের সম্মেলনে আগুন
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে বৈদ্যুৎতিক সটসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে শহরের ব্যস্ততম শালতলা হরিসভা মন্দিরে শুরু হওয়া এ সম্মেলনে শেষ মূহুর্তে বিকালে প্রধান অতিথি হিসাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য রাখার সময় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সময় ধোয়ায় আগত অতিথিবৃন্দের মধ্যে আতংক দেখা দিলে মন্দির থেকে বের হতে গিয়ে পদাদলিত হয়ে সাংবাদিকসহ ১১ জন আহত হয়েছেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আহতরাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে কবুতর চুরির প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর
জেলার নাজিরপুরে কবুতর চুরির প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত গৃহবধূ রমিচা বেগম (৩৫) কে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ উপজেলার দক্ষিন বানিয়ারী গ্রামের হাকিম শেখের স্ত্রী। আহত ওই গৃহবধু জানান, ৪/৫ দিন আগে তার বাড়ি থেকে কয়েকটি কবুতর চুরি হয়। স্থানীয় বায়েজিদ শিকদার চুরির ঘটনায় জড়িত বলে সন্দেহ হলে তার কাছে কবুতর সর্ম্পকে জানতে চান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বায়েজিদ শিকদার ও তার পিতা এমাদুল শিকদারসহ সেকেন্দার ফকির গত রবিবার বিকেলে তাদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তারবিস্তারিত পড়ুন
