প্রধান সূচি

পরকিয়া প্রেমে বাধা দেয়ায়

স্বরূপকাঠিতে স্ত্রীকে কুপিয়ে আহত করেছে লম্পট স্বামী ও প্রেমিকা

স্বরূপকাঠি উপজেলার দৈহারী গ্রামের হনুফা বেগম (৪০) নামের এক গৃহবধুকে বেধরক পিটিয়ে ও কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে তার লম্পট স্বামী জাহাঙ্গীর হোসেন এবং প্রেমিকা কোহিনুর বেগম। বুধবার সন্ধ্যায় একই গ্রামে লম্পট স্বামীর প্রেমিকা কোহিনুর বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত হনুফাকে তার দেবর ইউপি সদস্য আল আমিনসহ স্থানীয়রা উদ্ধার করে স্বরূপকাঠি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দেবর আল আমিন বাদী হয়ে তার ভাই জাহাঙ্গীর ও ভাইয়ের প্রেমিকা কোহিনুর বেগমসহ তিনজনকে আসামী করে স্বরূপকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন হনুফা অভিযোগ করে বলেন, তিনি বুধবার সন্ধ্যার পরে তার স্বামী জাহাঙ্গীরকে প্রতিবেশী বিধবা কোহিনুরের ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখে হনুফা তার দেবরসহ প্রতিবেশীদের কাছে বিচার দাবী করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ও তার প্রেমিকা কোহিনুর হনুফাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায় উত্তেজিত কোহিনুর দা দিয়ে হনুফার হাটুতে কোপ দেয়।

এ ঘটনার বিষয় জানতে চাইলে হনুফার দেবর ইউপি সদস্য আল আমিন বলেন, তার ভাই জাহাঙ্গীর ও কোহিনুর বেগমের মধ্যে দীর্ঘদিন যাবত অনৈতিক সম্পর্ক রয়েছে। তারা বহু চেষ্টা করেও তাদের সুপথে ফেরাতে পারেন নি। তাই বাধ্য হয়ে নিজেই আহত ভাবীকে নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial