পিরোজপুরের কদমতলায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় রিকের স্বাস্থ্য ক্যাম্প
পিরোজপুরের কদমতলায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় প্রসুতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগীতায় বুধবার দিনব্যাপী কদমতলা জর্জ হাই স্কুল মিলনায়তনে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে পিরোজপুর সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল মাওয়া চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় ইউনিয়নের সুবিধাবঞ্চিত প্রসুতি মায়েদের স্বাস্থ্য সেবাসহ মহিলাদের বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষধ সরবারহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হানিফ খান, ইউপি সদস্য রিপা বেগম, রিক পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচীর কদমতলা ইউনিয়ন সমন্নয়কারী আজাহারুল ইসলাম মন্ডল, কদমতলা ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা মোঃ জিহাদ হোসাইন প্রমুখ।
