প্রধান সূচি

Wednesday, March 14th, 2018

 

পিরোজপুরের গর্ব ফাহাদ ও সূচনা’র বাংলাদেশ যুব গেমসে স্বর্ণ পদক জয়

বাংলাদেশ যুব গেমসে পিরোজপুরের সন্তান ফাহাদ ও সূচনা জাতীয় পর্যায়ে তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে স্বর্ণ পদক অধিকার করেছেন। অনুর্ধ ১৭ দাবা প্রতিযোগিতায় ফাহাদ রহমান একক ও দৈত দুটি ইভেন্টে সেরা হয়ে দুটি স্বর্ণ পদক লাভ করেন এবং ওপেন সাইট এয়ার রাইফেলের সুটিং-এ মেয়েদের বিভাগে স্বর্ণ পদকটি লাভ করে জিন্নাত কবির সূচনা। ফিদে মাস্টার খ্যাত ফাহাদ ফাহাদ পিরোজপুরের হয়ে প্রথমবারের মত যুব গেমসে অংশ গ্রহণ করেন। এর আগে ২০১১ সালে মাত্র ৮ বছর বয়সে জাতীয় সাব জুনিয়র দাবা প্রতিযোগিতায় ফাহাদ চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব রেকর্ড অর্জন করেছেন। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালেবিস্তারিত পড়ুন


কদমতলার নিকারী হাট বাজারে আগুন

পিরোজপুর সদর উপজেলার কদমদলা ইউনিয়নের নিকারীহাট বাজারে মঙ্গলবার রাতে আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে বাজারে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে কাপড়ের দোকান, অটোরিকশার গ্যারেজ, ওষুধের দোকান, মুদি দোকান, সুপারির দোকান ও কাঠের ফার্ণিচারের দোকানসহ সাতটি দোকান পুড়ে যায়। প্রথমে স্থানীয় মেম্বর মামুন হাওলাদারসহ এলাকার স্থানীয় লোকজন ও পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হক বলেন, বৈদ্যুতিক শর্টবিস্তারিত পড়ুন


পিরোজপুরের কদমতলায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় রিকের স্বাস্থ্য ক্যাম্প

পিরোজপুরের কদমতলায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় প্রসুতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগীতায় বুধবার দিনব্যাপী কদমতলা জর্জ হাই স্কুল মিলনায়তনে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে পিরোজপুর সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল মাওয়া চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় ইউনিয়নের সুবিধাবঞ্চিত প্রসুতি মায়েদের স্বাস্থ্য সেবাসহ মহিলাদের বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষধ সরবারহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হানিফ খান, ইউপি সদস্য রিপা বেগম, রিক পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃবিস্তারিত পড়ুন


২৫ ও ২৬ মার্চসহ ১৭ মার্চ পালন উপলক্ষে ভান্ডরিয়ায় প্রস্তুতি সভা

ভান্ডরিয়ায় বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উপলক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি, বে-সরকারি ও শিক্ষক, সামাজিক, সাংস্কৃকিত ব্যক্তিবর্গকে নিয়ে কমিটি এবং উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্যে অংশ নেন, উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

আগামীকাল ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নেবে

ভান্ডারিয়া উপজেলার বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষগ শিক্ষার্থী শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে উপজেলা, জেলা, বিভাগ পেড়িয়ে বৃহস্পতিবার জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। ঢাকা শিল্পকলা একাডেমিতে জাতীয় পর্যায়ে শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিতে দেশের অন্যান্য বিভাগের ন্যায় বরিশাল বিভাগ থেকে মাধ্যমিক পর্যায়ে বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- দশম শ্রেণির শারমিন আক্তার, অনন্যা বেপারী, হিরা আক্তার, নবম শ্রেণির রুপকথা রানী মেঘা, ইরা আক্তার, ৮ম শ্রেণির তৃষ্ণা, প্রজ্ঞা মন্ডল, পৃথা মল্লিক, ৭ম শ্রেণির রিথীম আক্তারবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জাতীয় শিশু ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

ইন্দুরকানীতে জাতীয় শিশু ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) আঃ সালাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, মো. মনিরুজ্জামান সিকদার, মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সেলিম,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীর সাংবাদিকদের সাথে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়

ইন্দুরকানীর সাংবাদিকদের সাথে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম, আহসানুল ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক গাজী আবুল কালাম, সদস্য মোঃ মারুফুল ইসলাম প্রমুখ।


ইন্দুরকানীতে পত্তাশী এস দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

ইন্দুরকানীতে পত্তাশী এস দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মোঃ তাজাম্মুল হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ বজলুর রহমান মিন্টু, বিশিষ্ট সমাজসেবক ওবায়দুল কবির, আঃ সোবাহান খান, জোবায়ের তালুকদার, সিনিয়র সহকারি শিক্ষক এম. আহসানুল ছগির, মাহামুদুল হাসান, আক্তারুজ্জামান আঃ রশিদ প্রমুখ। পরে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।


মঠবাড়িয়াকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনায় সমঝোতা স্বাক্ষর

“ছেলে একুশ, মেয়ে আঠার এর আগে নয় বিয়ে কারো” এ শ্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়া উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ সাথে ইউপি চেয়ারম্যান, সদস্য, সচিব, নিকাহ্ রেজিস্টার, ইমাম, হিন্দু বিবাহ রেজিস্টার, পুরোহিতগণের সাথে সমঝোতা স্বাক্ষর করেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দাউদখালী ইউনিয়ন পরিষদ সম্মুখ মাঠে গতকাল বুধবার সকালে ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান (রাহাত) এর সভাপত্বি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ, সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ার আজিজাবাদ দরবার শরীফে তিন দিনব্যাপী ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল শুরু

মঠবাড়িয়ার মিঠাখালী আজিজাবাদ দরবার শরীফ ও ইসলামী কমপ্লেক্স এর তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালীর পাংগাশিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আতাউল্লাহ রোখারী। এছাড়া মূল্যবান ওয়াজ নসিহত করবেন বরগুনা জজকোর্ট জামে মসজিদের খতিব মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নিজাম উদ্দিন, ভোলা করিমজান কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ইয়াকুব শরীফ, মঠবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। উক্ত মাহফিলে জিকির আজকার ও তানফিযী বয়ান করবেন দরবার শরীফের প্রতিষ্ঠাতা ঝালকাঠী হযরতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial