Wednesday, March 14th, 2018
শোক সংবাদ
মুক্তিযোদ্ধা আঃ মজিদ হাওলাদার
বরিশাল ডিআইজি প্রিজন মোঃ ছগির মিয়া পিতা ও মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মুক্তিযোদ্ধা আঃ মজিদ হাওলাদার (৯৭) মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার ঘোপখালী গ্রামের বাড়ির মাঠে আসর নামাজবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মঠবাড়িয়ায় স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ স্বামী জেল হাজতে
দাবীকৃত ৫লাখ টাকা যৌতুক না দেয়ায় স্ত্রীর ওপর অমানষিক নির্যাতনের অভিযোগের মামলায় পুলিশ স্বামী এখন জেল হাজতে। নির্যাতিত ওই গৃহবধু নাসরিন আক্তার (২১) গত ৭ মার্চ বাদী মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ মঙ্গলবার পাষন্ড পুলিশ স্বামী সেফাতুল্লাহ (২৮) (কনষ্টেবল) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। মামলা সূত্রে জানাযায়, উপজেলার ধানীসাফা গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিনের একমাত্র কন্যা ও সাফা ডিগ্রি কলেজের স্মাতক ২য় বর্ষের শিক্ষার্থী নাসরিন আক্তার এর সাথে ২০১৪ সালে উপজেলার ধুপতী গ্রামের আনোয়ার হোসেনের পুত্র বরগুনাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
সড়ক পথে মৃত্যুর মিছিল, সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম নৈরাজ্য রোধ ও নিরাপদ সড়কের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাগেরহাট মহিলা পরিষদ জেলা শাখা। গত ২৮ ফেব্রুয়ারি গোপালগঞ্জের গোলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সংগঠনটির জেলা সভাপতি শিল্পি সমাদ্দারের অকাল মৃত্যুর প্রতিবাদে ঘন্টাব্যপি এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য, সিপিবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে একাত্ততা প্রকাশ করেন। গতকাল বুধবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর আসনের এমপি মীর শওকত আলী বাদশা, বাগেরহাট মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দু’দিনের তথ্য মেলা শুরু
বাগেরহাটে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। র্যালী শেষে স্থানীয় স্বাধীনতা উদ্যানে বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল, সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, আহব্বায়ক এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফ্র হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, জেলা সহকারি তথ্য কর্মকর্তা পাভেল দাশ, টিআইবি‘র প্রোগ্রাম অফিসার রাজেশবিস্তারিত পড়ুন
