শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা
আগামীকাল ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নেবে
ভান্ডারিয়া উপজেলার বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষগ শিক্ষার্থী শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে উপজেলা, জেলা, বিভাগ পেড়িয়ে বৃহস্পতিবার জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।
ঢাকা শিল্পকলা একাডেমিতে জাতীয় পর্যায়ে শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিতে দেশের অন্যান্য বিভাগের ন্যায় বরিশাল বিভাগ থেকে মাধ্যমিক পর্যায়ে বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- দশম শ্রেণির শারমিন আক্তার, অনন্যা বেপারী, হিরা আক্তার, নবম শ্রেণির রুপকথা রানী মেঘা, ইরা আক্তার, ৮ম শ্রেণির তৃষ্ণা, প্রজ্ঞা মন্ডল, পৃথা মল্লিক, ৭ম শ্রেণির রিথীম আক্তার ও ৬ষ্ঠ শ্রেণির জাফরিন আক্তার বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার।
