প্রধান সূচি

২৫ ও ২৬ মার্চসহ ১৭ মার্চ পালন উপলক্ষে ভান্ডরিয়ায় প্রস্তুতি সভা

ভান্ডরিয়ায় বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উপলক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি, বে-সরকারি ও শিক্ষক, সামাজিক, সাংস্কৃকিত ব্যক্তিবর্গকে নিয়ে কমিটি এবং উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে বক্তব্যে অংশ নেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুদ্দিন গিয়াস, থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মোঃ শাহাবুদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, আব্দুল আজিজ সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial