প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতীয় শিশু ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

ইন্দুরকানীতে জাতীয় শিশু ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) আঃ সালাম, উপজেলা আলীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, মো. মনিরুজ্জামান সিকদার, মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির, পত্তাশী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ফয়সাল মোর্শেদ কিসলু গাজী, পালিপাড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, উপজেলা জেপির সভানেত্রী সারমিন হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ। সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial