প্রধান সূচি

মঠবাড়িয়া পৌরবাসীর নাগরিক সেবা ব্যাহত

সরকারী কোষাগার থেকে বেতনের দাবীতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে ঢাকায় অবস্থান করায় মঠবাড়িয়া পৌরবাসী চরম দূর্ভোগে পড়েছে। গত চার দিন ধরে শহর পরিস্কার না করায় এবং রাতে সড়ক বাতি না দেয়ায় ভোগান্তির মধ্যদিয়ে দিনপার করছে পৌরবাসী। এছাড়া পৌরসভার সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকায় জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিস সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা না পেয়ে পৌরবাসীর মাঝে সৃষ্টি হচ্ছে চাপা ক্ষোভ।

শহরের একাধীক ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে রাস্তার ময়লা আবর্জনা অপসারন না করায় দূর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করা সম্ভব হয়ে পরেছে।

পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার পৌরবাসীর ভোগান্তির কথা স্বীকার করে বলেন, কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবী আদায়ে আন্দোলনে ঢাকা থাকায় পৌরবাসীর সাময়িক কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial