প্রধান সূচি

একই পরিবারের ৩জন অগ্নিদগ্ধ

পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড

পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারে ঘুমন্ত ৩জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার গোপালপুর গ্রামে ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে। আহতদের সকলের অবস্থা আশংকা জনক।

পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দীন গাজী জানান, ঘটনার দিন রাতে গোপালপুর গ্রামের ইবাদুল গাজীর স্ত্রী সুকজান বিবি (৪৫) দুই ছেলে নূর ইসলাম গাজী (২৭) ও রাসেল গাজী (১৫) কে নিয়ে প্রতিদিনের ন্যায় বসতঘরের ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ২টার দিকে তাদের বসত ঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা তাদের শরীরে স্পর্শ করলে সবাই ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু দরজার বাইরে থেকে শিকল দেওয়া থাকায় সবাই ঘরের মধ্যে আটকা পড়ে। অনেক চেষ্টারপর দরজা ভেঙ্গে বাইরে আসার আগেই আগুনে তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

অগ্নিকান্ডে অসহায় পরিবারের দুটি বসতঘর ও ঘরের ভিতরে থাকা সমস্ত মালামাল সম্পূর্ণ পুড়ে ভূষ্মিভূত হয়। ওই রাতেই এলাকার লোকজন অগ্নিদগ্ধ ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশংকা জনক বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন। স্বামী ইবাদুল গাজীর পারিবারিক বিরোধ থাকায় বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন অগ্নিদগ্ধ স্ত্রী সুকজান বিবি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial