কাউখালীতে গাড়ী পোড়ানো মামলায় সব আসামী খালাস
পিরোজপুরের কাউখালী উপজেলায় গাড়ি পোড়ানোর একটি মামলায় উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক রুহুল আমিন গাজী, বিএনপি নেতা উজ্জ্বল ডাকুয়া, ছাত্রদল নেতা মাওলাদ হোসেন মইন তালুকদারসহ ৭ জন নেতা-কর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
গতকাল বুধবার পিরোজপুরের দ্বিতীয় যুগ্ন জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন। এ মামলায় ৭ জন আসামি ছিলেন।
২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের সরকার বিরোধী আন্দোলন চলাকালে ৫ ফেব্রুয়ারী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় গভীর রাতে পাকিং করা একটি পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে আসামী করে একটি মামলা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মুক্তিপণ দিয়ে ফিরে এলো মঠবাড়িয়ার তিন জেলে »
