প্রধান সূচি

পিরোজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সভাপতি এডভোকেট এম. এ মান্নান, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক এ কে আজাদ, উন্নয়নকর্মী রফিকুল ইসলাম পান্না, মাইনুল আহসান মুন্না প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের পাশাপাশি সংসদীয় আসনের এক তৃতীয়াংশ নারীদের জন্য সংরক্ষিত ঘোষণার দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial