স্বরূপকাঠিতে এক সপ্তাহে দুই পুলিশ অফিসারের মোটর সাইকেল চুরি
এক সপ্তাহের ব্যবধানে দুই পুলিশ অফিসারের দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। বৃহ¯পতিবার রাতে থানার এ.এস.আই মোঃ রুবেলের শহীদ স্মৃতি কলেজ রোডে ভাড়া বাসার গেট ভেঙ্গে দেড়‘শ সিসি এ্যাপাসি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারী গভীর রাতে সহকারী পুলিশ সুপারের (স্বরূপকাঠি সার্কেল) কার্যালয়ে কর্মরত এএসআই মোঃ ফেরদৌসের পালসার মোটরসাইকেলটি একইভাবে গেটের তালা ভেঙ্গে নিয়ে যায়। পরপর পুলিশের দুইটি মোটর সাইকেল চুরি হওয়ায় ঘটনাটি স্বরূপকাঠি শহরে টক অফ দা টাউন হয়ে দাড়িয়েছে।
Please follow and like us:
« আগামীতে জাতীয় পার্টিকে নিয়েই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে …. এইচ এম এরশাদ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ২০ মন জাটকা ও দশ লাখ টাকার জাল আটক করেছে কোস্টগার্ড »
