প্রধান সূচি

Friday, March 2nd, 2018

 

পিরোজপুরে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

পিরোজপুর জেলায় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহম্মেদ। বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে এবং পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম। বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ-পরিচালক (ডিডি এলজি) কাজী তোফায়েল হোসেন, জেলা তথ্য অফিসারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া থানার নতুন ওসি গোলাম সরোয়ার

মঠবাড়িয়া থানার নতুন ওসি হিসেবে যোগ করছেন উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার। শুক্রবার তিনি মঠবাড়িয়া থানায় যোগদান করবেন বলে জানাগেছে। বরিশাল বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম (পিপিএম ও বিপিএম) এর নির্দেশে পিরোজপুুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির এক আদেশে তাকে মঠবাড়িয়া থানা যোগদানের আদেশ দিয়েছেন। উজিরপুর থানায় অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে সুনাম অর্জন করেছেন গোলাম সরোয়ার। অপরদিকে মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলামকে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় বদলী করা হয়েছে।


জাতীয় পার্টির সমাবেশে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগে

মঠবাড়িয়া থানার ওসি বদলী

গত ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় পার্টির (এ) স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বেঁধে দেয়া সময়ের মধ্যেই মঠবাড়িয়া থানার ওসিকে বদলী করা হয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম (পিপিএম ও বিপিএম) এর নির্দেশে জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির এক আদেশে মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলামকে বদলী করে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় যোগদান এবং বরিশালের উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ারকে মঠবাড়িয়া থানায় যোগদানের আদেশ দেন। মঠবাড়িয়া থানার ওসি কে এম তারিকুল ইসলাম বদলী হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় থানায় যোগদানকৃত অফিসার ইনচার্জ গোলাম সরোয়ারকেবিস্তারিত পড়ুন


নাজিরপুরে মস্জিদ ভবন নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগ

নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া গ্রামে মসজিদের ভবন নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ ঝনঝনিয়া বায়তুল মামুর জামে মসজিদের নির্মাণাধীন ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ মুসল্লীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম শেখ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯১০ সালে দক্ষিণ ঝনঝনিয়া বায়তুল মামুর জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। নদী ভাঙ্গনে মসজিদ ক্ষতিগ্রস্থ হলে নদী তীরে ছোট আকারে একটি টিনের মসজিদ ঘর তৈরী করা হয়। দিন দিন মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মাওলানাবিস্তারিত পড়ুন


কাউখালীতে ২০ মন জাটকা ও দশ লাখ টাকার জাল আটক করেছে কোস্টগার্ড

কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ মন জাটকা ইলিশ এবং সন্ধ্যা ও কচা নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার ভোরে এই বিপুল পরিমাণ জাটকা আটকের পর শুক্রবার সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাধবী রায়ের উপস্থিতিতে এসব জাটকা কাউখালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এবং দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। কোস্টগার্ড নেছারাবাদ কন্টিজেন্ট কমান্ডার মোঃ তফাজ্জ্বল হোসেন সিপিও জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কোস্ট গার্ডের একটি দল বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে এক সপ্তাহে দুই পুলিশ অফিসারের মোটর সাইকেল চুরি

এক সপ্তাহের ব্যবধানে দুই পুলিশ অফিসারের দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। বৃহ¯পতিবার রাতে থানার এ.এস.আই মোঃ রুবেলের শহীদ স্মৃতি কলেজ রোডে ভাড়া বাসার গেট ভেঙ্গে দেড়‘শ সিসি এ্যাপাসি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারী গভীর রাতে সহকারী পুলিশ সুপারের (স্বরূপকাঠি সার্কেল) কার্যালয়ে কর্মরত এএসআই মোঃ ফেরদৌসের পালসার মোটরসাইকেলটি একইভাবে গেটের তালা ভেঙ্গে নিয়ে যায়। পরপর পুলিশের দুইটি মোটর সাইকেল চুরি হওয়ায় ঘটনাটি স্বরূপকাঠি শহরে টক অফ দা টাউন হয়ে দাড়িয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial