প্রধান সূচি

সড়ক দুর্ঘটনায় বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমাদ্দারের মৃত্যু

ঢাকা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পোনা এলাকায় বাস ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি নারী নেত্রী শিল্প সমাদ্দারের অকাল মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠান শেষে বাগেরহাট ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এদিন দুপুরে তার মৃত্যুর সংবাদ বাগেরহাট এসে পৌঁছালে তার শুভাকাংখিসহ বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে শোকের ছায়া নেমে পরে। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

তিনি বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা ছাড়াও জেলা কমিউনিষ্ট পার্টির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর।

১৯৫৩ সালে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় শিল্পী সমাদ্দারের জন্ম। তিনি আমলাপাড়া এলাকার জিতেন্দ্রনাথ সমাদ্দারের সাত ছেলে মেয়ের মধ্যে সবার বড় ছিলেন। শিল্পী সমাদ্দার বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে উর্ত্তীর্ণ হয়ে সরকারি পিসি কলেজ থেকে ¯œাতকোত্তর শেষ করেন। পরে শিক্ষকতা পেশায় যুক্ত হন।

শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি শিল্পী সমাদ্দার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডেও যুক্ত হন। তিনি বর্তমানে বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি। এরআগে তিনি মহিলা পরিষদের সাধারণ সম্পাদকও ছিলেন।

এদিকে শিল্পী সমাদ্দারের অকাল মৃত্যুতে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ওয়ার্কাস পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial