প্রধান সূচি

Tuesday, February 27th, 2018

 

আগামীতে জাতীয় পার্টিকে নিয়েই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে …. এইচ এম এরশাদ

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামীতে জাতীয় পার্টিকে নিয়েই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। জনগন সকল অপশাসনের পরিবর্তন চায়। দেশে প্রশ্নপত্র ফাঁস, চাকুরীতে ঘুষ আর চলতে পারেনা। দেশকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। আমরা রক্তপাতে বিশ্বাসী নই, শান্তিতে বিশ্বাসী। যারা বলেন আমি নূর হোসেন ও ডা. মিলনকে মেরেছি তারা মিথ্যা বলেন। যারা নূর হোসেন ও মিলনকে মেরেছে তাদের বিচার আওয়ামী লীগ ও বিএনপি আজও কেন করেনি। এরশাদ বলেন, আমার নয় বছরের শাসন আমলে উপজেলা ও জেলা প্রবর্তন করেছি। গোটা বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বিজ্ঞান মেলা

ইন্দুরকানীতে দুই দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিজ্ঞান বিষয়ে উদ্ভাবনী বিভিন্ন বিষয় প্রদর্শন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী পরিদর্শণ করেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদীন ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ।


সড়ক দুর্ঘটনায় বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমাদ্দারের মৃত্যু

ঢাকা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পোনা এলাকায় বাস ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি নারী নেত্রী শিল্প সমাদ্দারের অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠান শেষে বাগেরহাট ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এদিন দুপুরে তার মৃত্যুর সংবাদ বাগেরহাট এসে পৌঁছালে তার শুভাকাংখিসহ বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে শোকের ছায়া নেমে পরে। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তিনি বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা ছাড়াও জেলা কমিউনিষ্ট পার্টির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর।বিস্তারিত পড়ুন


মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই … এমপি নুরুল হক

বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার উল্লেখ করে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক বলেছেন, সরকার খেলাধুলাকে অধিক গুরুত্ব দিয়ে এর উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। যার ফলে আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন, আবাহনী ক্রীড়া চক্র একটি ঐহিত্যবাহী ক্রীড়া সংগঠন। হাটি হাটি পা করে সংগঠনটি সারাদেশে বিস্তার লাভ করে খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নবগঠিত আবাহনী ক্রীড়া চক্র পাইকগাছা শাখার অনুকূলে ক্রীড়া সরঞ্জামসহ ১ লাখ টাকার অনুদান ঘোষণা করে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় পাখির নিরাপদ বাসার জন্য গাছে বনবিবির মাটির পাত্র স্থাপন

পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে পাখি সুরক্ষায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাখি সুরক্ষার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন পরিবেশ উন্নয়ন সংস্থা বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন, শিক্ষক সুষমা রানী মন্ডল, ইতু রানী বিশ্বাস, শামছুরন্নাহার রুমা, পম্পা ব্যানার্জী, পরিবেশ কর্মী রিপন আহম্মেদ, দেবু সরকার, কওছার আলী সহবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাইকগাছায় ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্তর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রদীপ সরকার। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা রানী দাশ, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, দিপংকর মন্ডল। বক্তব্য রাখেন, মনিরুজ্জামান মনি, জিএম শফিকুল ইসলাম, আব্দুল জব্বার সরদার, শ্রমিক নেতা শেখ জাহিদুল ইসলাম, শেখ মিথুন মধু, গাজী শহিদুল ইসলামবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জেলার স্বরূপকাঠী উপজেলায় পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীকে সংবর্ধনা দেয়াসহ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ও গন্যমান্য ব্যক্তিদের সাথে তিনি এ মতবিনিময় করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র মো. গোলাম কবির, সহকারি কমিশনার (ভুমি) মো. কাওছার হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) কাজী শাহ নেওয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, ওসি মো. মনিরুলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial