ডিজিটাল আন্দোলনকে সবাই মিলে এগিয়ে নিতে হবে … জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী
পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, বর্তমানে দেশকে ডিজিটালাইজেশন করতে আন্দোলন শুরু হয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ আন্দেলনকে বাস্তবায়ন করতে হবে। এর সুফলতা আপনি আমি সবাই ভোগ করবো।
শনিবার সন্ধ্যায় পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও বই মেলার সমাপনী দিনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ এক সময়ের সপ্ন হলেও এটি এখন বাস্তব। বর্তমান সরকার দেশ ডিজিটাল করার লক্ষে সরকারী থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী পৌছে দিয়েছে। এটাকে ফরাসি বিপ্লব বিশ^ পরিবর্তনের একটি ধারা বলা যায়।
জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক গৌতম নারায়ন রায় চৌধুরী, নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার ঝুমুর বালা, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জি এম সরফরাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম মোঃ বুলবুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে উদ্ভাবনী মেলায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
