মঠবাড়িয়ায় রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোফাজ্জেল হোসেন
মঠবাড়িয়া মাদকমুক্ত করতে সকলকে সোচ্চার হতে হবে
রেলপথ মন্ত্রনালয়ের সচিব ও মঠবাড়িয়া কল্যান সমিতির সভাপতি মোফাজ্জেল হোসেন বলেছেন, মঠবাড়িয়াকে মাদকের করাল গ্রাসে গিলছে। প্রতিনিয়ত নেশার ছোবলে পড়ে উঠতি বয়সের মেধা অকালেই ঝড়ে পড়ছে। মাদকের করাল গ্রাস থেকে বাচতে হলে সকলকে সোচ্চার হয়ে কাজ করতে হবে।
শুক্রবার রাতে মঠবাড়িয়া হাতেম আলী বালিকা বিদ্যালয়ে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সচিব মোফাজ্জেল হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, মঠবাড়িয়া কল্যান সমিতির পক্ষ থেকে খুব শিগ্রই মাদকের ওপর ক্যাম্পেইন, সভা ও সেমিনারের আয়োজন করা হবে। তিনি হতাশা ব্যক্ত করে বলেন মঠবাড়িযার শিক্ষা ব্যবস্থায়ও ধ্বংসের দিকে। ভবিষ্যতে কোন শিক্ষার্থী বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ভাল কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। প্রাথমিক ও মাধ্যমিকে এখানে- সেখানে পরীক্ষা কেন্দ্র শিক্ষার গুনগতমান কমিয়ে দিয়েছে। শিক্ষার মান উন্নয়নে একমাত্র শিক্ষকরাই পারে বিপ্লব ঘটাতে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ-উল-হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন, মুক্তিযুদ্ধকালীন ইয়াং অফিসার মজিবুল হক খান মজনু, স্বাচিপ নেতা অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এম এ রাশেদ, প্রধান শিক্ষক রুহুল আমিন, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, প্যানেল মেয়র তাহেরুন্নেছা প্রমূখ।
