প্রধান সূচি

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা শাখার সভাপতি অমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম মোঃ বুলবুল। এসময় বক্তব্য রাখেন, বরিশাল আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মোজাম্মেল হক, জেলা সম্পাদক জয়নুল আবেদীন, সদর উপজেলা সভাপতি স্বপন কুমার চক্রবর্তী, নেছারাবাদ সভাপতি নির্মল চন্দ্র ঢালী, ইন্দুরকানী সভাপতি গীতিশ চন্দ্র হালদার, কাউখালী পিজিএস মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন মাহামুদ, ভান্ডারিয়া সম্পাদক হাদিসুর হাওলাদার, নাজিরপুর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, মঠবাড়িয়া সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক।

জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের উপস্থাপনায় এ সম্মেলনে জেলার উপজেলা গুলোর শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial