প্রধান সূচি

Friday, February 23rd, 2018

 

উন্নয়নের জন্য দেশে স্থিতিশীল অবস্থা বজায় থাকা বাঞ্ছনীয়  … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, উন্নয়নের জন্য দেশে স্থিতিশীল অবস্থা বজায় থাকা বাঞ্ছনীয়। উন্নয়ন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, উন্নয়নের কোন শেষ নাই। ঐক্যবদ্ধ অবস্থা অক্ষুন্ন রেখে আমাদের তাই উন্নয়নের চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকার দক্ষিণ জুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের সাথে জাতীয় পার্টি-জেপি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে আরও বলেন, তেলিখালীসহ এ অঞ্চলের অবস্থান ছিল এক সময় যোগাযোগ দুর্গম। নৌপথে দীর্ঘ সময় নিয়ে এসব অঞ্চলে আমাদের আসতে হতো। এলাকার মানুষ উপজেলা সদরে, জেলা সদরে যেতে হলেবিস্তারিত পড়ুন


বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা শাখার সভাপতি অমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম মোঃ বুলবুল। এসময় বক্তব্য রাখেন, বরিশাল আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মোজাম্মেল হক, জেলা সম্পাদক জয়নুল আবেদীন, সদর উপজেলা সভাপতি স্বপন কুমার চক্রবর্তী, নেছারাবাদ সভাপতি নির্মল চন্দ্র ঢালী, ইন্দুরকানী সভাপতি গীতিশ চন্দ্র হালদার, কাউখালী পিজিএস মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন মাহামুদ, ভান্ডারিয়া সম্পাদক হাদিসুর হাওলাদার, নাজিরপুর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,বিস্তারিত পড়ুন


আশরাফ স্মৃতি সংঘের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

হুলারহাট মরিচালের আশরাফ স্মৃতি সংঘের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পিরোজপুরের ডিসি পার্কে এ বনভোজন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি ইউসুফ শিকদার রুবেল, সম্পাদক ইউসুফ শিকদার, যুগ্ম সম্পাদক সেলিম তালুকদার ও কোষাধক্ষ জসিম খানের সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা নুরজাহান বেগম, নাজমুন জামান, মোঃ মজনু তালুকদার, নজরুল ইসলাম শিকদার, আলমগীর হোসেন শেখ, আব্দুল কুদ্দুস খান, আব্দুর রব শিকদার, মোস্তাফিজুর রহমান শিকদার প্রমুখ।


শোক সংবাদ

আব্দুস ছোবাহান

কাউখালী মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম এ.জি.এস আমেরিকা প্রবাসী জামাল হাসান সেলিম এবং অনলাইন নিউজ পোর্টাল নিউজ নেক্সট বিডি.কমের সিনিয়র কপি এডিটর জাহিদুল ইসলামের পিতা আব্দুস ছোবাহান (৭৫) (২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। তিনি স্ত্রী ও পাচঁ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ শনিবার সকাল ৯টায় কলেজ মাঠে জানাজা শেষে আসপর্দ্দী গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


প্রধানমন্ত্রীর খুলনার সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে খুব সহজেই বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধি উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, ৩ মার্চের প্রধানমন্ত্রীর খুলনার সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। পাল্টে যাবে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সকল উন্নয়ন চিত্র। এ অঞ্চলের সকল উন্নয়ন কর্মকান্ডে আসবেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial