প্রধান সূচি

বাগেরহাটের কচুয়া শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাটের কচুয়া শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ আঃ জলিল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ শেখ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশ এর সহকারী প্রকল্প সমন্বয়কারী পুলক কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রওনক জাহান, সবুজ কুমার বিশ^াস, মীরা রানী শীল, লীলা রানী মন্ডল,নিতীশ কুমার মৃধা, বিজ্ঞান ক্লাবের সভাপতি উম্মে কুলসুম নিথীলা প্রমুখ। মেলায় ৪৫টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial