ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নিদের্শে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব-মাটিভাঙ্গা গ্রামের তহসিলদার বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের মাঝে প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়।
শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ মোঃ কামরুজ্জামান, মোঃ আব্বাস আলী ও মোঃ বেলায়েত হোসেন তহসিলদারের হাতে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এ ঢেউটিন ও চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র রায়, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গতঃ গত বুধবার রাতে এক অগ্নিকান্ডে ওই তিনটি ঘর ভষ্মীভূত হয়।
