রবিবার থেকে মঠবাড়িয়ায় ২য় বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল শুরু
আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র শাইখুল হাদিস অলিয়েকামেল মরহুম আলহাজ্ব হযরত মাওঃ আব্দুর রশিদ খান সুফি সাহেব হুজুর (রাঃ) এর স্মরণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর বাইতুলস্সালাত জামে মসজিদ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী ২য় বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল রবিবার থেকে অনুষ্ঠিত হবে।
দুই দিনের এই মাহফিলে প্রধান বক্তা থাকবেন মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ কুদরাতুল্লাহ্ মাজহারী ও ঝালকাঠী বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আব্দুল হাই নিজামী। আখেরী মোনাজাত পরিচালনা করবেন মরহুম সূফি সাহেব হুজুরের বড় সাহেবজাদা অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ মোর্তুজা বিল্লাহ্ প্রমুখ।
মাহফিলে স্থানীয় সাবেক সাংসদ ডা. আনোয়ার হোসেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা জমিয়াতে হিজবুল্লাহ্ সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আবু জাফর সালেহ্ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মাহফিল পরিচালনা কমিটির উদ্যোক্তা ও পরিচালক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মরহুম আলহাজ্ব সূফি হুজুরের স্মরণে দ্বিতীয় বছরের ন্যায় এবারও মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি সকলকে ইসালে সাওয়াব মাহফিলে আসার আহবান জানান।
