প্রধান সূচি

August, 2026

 

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৪ : প্রত্যেকের এক মাসের কারাদন্ড

পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের তত্ত¡াবধানে গঠিত রেইডিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আবির (২৮), তাওহিদুল ইসলাম (২৮), ফয়সাল শেখ (২৮) এবং প্রিন্সবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ

অপরাধ থেকে ফিরে এসে স্বাভাবিক ও আত্মনির্ভরশীল জীবন গড়ে তুলতে সাজাপ্রাপ্ত ও মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে বাগেরহাটে সেলাই মেশিন, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রবেশন অফিসারের কার্যালয়ে জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে সমাজসেবা অধিদপ্তর ও বাগেরহাট জেলা কারাগার।অনুষ্ঠানে চারজন উপকারভোগীর মধ্যে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, চারটি সেলাই মেশিন এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।উপকারভোগীদের মধ্যে মোংলা উপজেলার জালাল শেখকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি প্রদান করা হয়। এছাড়া কচুয়া উপজেলার মোছাম্মৎ আকলিমা বেগম, মোরেলগঞ্জ উপজেলারবিস্তারিত পড়ুন


কাউখালীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে ৭ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ২টার দিকে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিম (২০)কে দুটি গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাছ দুটির উচ্চতা প্রায় সাত ফুট বলে পুলিশ জানিয়েছে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন


পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলার রাড়–লীতে তাঁর নিজ বাসভবনে জেলা প্রশাসনের আয়োজনে প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের ওপর স্মৃতি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারি কমিশনার (ভ‚মি) মো. ফজলে রাব্বী, সহকারীবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় খাল পুন:খনন শেষে সরকারি কোষাগারে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান। সরকারি বরাদ্দ ও নির্ধারিত নকশা অনুযায়ী খাল পুন:খননের কাজ সম্পন্ন করার পাশাপাশি স্থানীয় মানুষের চলাচলের দূর্ভোগ লাঘবে খালের পাশে ইট-সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। সব কাজ শেষ হওয়ার পরও অব্যয়িত ১৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রæতির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ভান্ডারিয়া উপজেলার নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাহাজনেরবিস্তারিত পড়ুন


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার পিরোজপুর পৌরসভা জামায়াতের উদ্যোগে বাদ আসর বড় মসজিদ প্রাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামীর পৌর আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, শ্রমিক নেতা গোলাম মোস্তফা মুসা প্রমুখ।গণ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial