প্রধান সূচি

পরিবেশ এবং দেশকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে : মাসুদ সাঈদী

পিরোজপুর- ১ আসনের এমপি মাসুদ সাঈদী বলেছেন, আধুনিক নগর গড়ার নামে গাছ কেটে ফেলার ফলে এখন সময়মতো বৃষ্টি হয় না, অতিরিক্ত গরম পরে, আবার অসময়ে হচ্ছে প্রচুর বৃষ্টি, পরিবেশ নষ্ট হয়ে গেছে। এ থেকে পরিবেশকে, দেশকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, খুলনা সার্কেলের সামাজিক বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা শাহীন কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
সভা শেষে অতিথিরা বৃক্ষ রোপণ করেন এবং মেলা প্রাঙ্গণে প্রদর্শিত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় ২০টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial