August, 2026
নজরুলবর্ষ উপলক্ষে পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।সোমবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর।পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জনবিস্তারিত পড়ুন
নির্মানাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে বালু ভরাট
পিরোজপুরে চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের সভাপতিসহ ৪জন গ্রেফতার
পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম শেখ (৫২) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭)সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ রবিবার এদেরকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। এরমধ্যে রবিবার সাড়ে ১২টার দিকে আব্দুস সালামকে ঢাকার কেরানীগঞ্জ থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন- কদমতলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
পিরোজপুরের কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধাবড়ী ইউনিয়নের ৫৫নং আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন।আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ের একটি ফ্যান, একটি ঘন্টা, দুটি ফুটবল ও একটি টিউবওয়েল নিয়ে গেছে। এছাড়া বিদ্যুতের লাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানবিস্তারিত পড়ুন
এসএসসি পরীক্ষা পেছাল দুই মাস
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। সোমবার দুপুরে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। তবে নতুন বছরের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি বিবেচনায় নিয়ে পরীক্ষার সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মার্চ থেকে শুরু হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যে পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার পিরোজপুর সদর উপজেলা অডিটরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় পিরোজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেন।অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম, সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রতিযোগিতার উপ-কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান, দুপ্রক সদস্য মিন্টু মাতা, জুবায়ের আল মামুন, মেহেদী হাসান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় বিচারকেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ : যুবক গ্রেফতার
পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা মো. হাফিজুল (২০) নামে ওই যুবককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।ভুক্তভোগী শিশুটি তার নানা-নানির সঙ্গে বসবাস করে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়াশোনা করে।শিশুটির নানা মো. কামাল হাওলাদার জানান, শনিবার রাত ৯টার দিকে শিশুটির গোপনাঙ্গে ব্যথার কথা জানতে পারেন তার নানি। ব্যাথার কারণ জানতে চাইলে শিশুটি জানায়, শুক্রবার বিকেলে প্রতিবেশী হাফিজুল তাকে খামকাটা আবাসনেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিচারপ্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে মতবিনিময়
পিরোজপুরের কাউখালীতে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে নাগরিক উদ্যোগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।আরজেএমএফ কাউখালী সদর ইউনিয়নের সভাপতি এম শহীদুল আলম বাদলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত।সভায় বক্তব্য দেন, উপজেলা নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মো. মহসিন মিয়া, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিন, সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু, ব্র্যাক কমিউনিটি প্যারালিগ্যাল মিঠুন দত্ত, গ্রীন ফোর্সের সভাপতি এনামুল হক ও শিক্ষকবিস্তারিত পড়ুন
কাউখালীতে নৌ-পুলিশের ওপর হামলা : গ্রেফতার-১
পিরোজপুরের কাউখালীতে নৌ-পুলিশের টহল দলের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে কনস্টেবল মো. জাকির হোসেন ছুরিকাঘাতে গুরুতর আহতসহ নৌ-পুলিশের ইনচার্জসহ আরও ৫ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মো. শান্ত (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পন্টুন সংলগ্ন সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ফুট পেট্রোলের সময় শান্ত পুলিশ সদস্যদের গালিগালাজ করেন। এর কারণ জানতে চাইলে তর্কের একপর্যায়ে শান্ত ও তার সহযোগীরা বাঁশের লাঠি, ইট ও ধারালো চাকু নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল জাকির হোসেন ছুরিকাঘাতেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচজনের কারাদন্ড
পিরোজপুরে মানব পাচার মামলায় ৫ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার পিরোজপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মেহেদী আল মাসুদ এ রায় দেন।দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘটিচোরা এলাকার মো. কুদ্দুস, হবিগঞ্জ জেলার বাহুবল এলাকার মো. কাসেম ওরফে কাদের মোল্লা, চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার রবিউল আলম ওরফে মানিক, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার জামাল সিকদার ওরফে জিয়া এবং কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার পলাশ চৌধুরী।মামলার এজাহারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ
নিয়ম-নীতির তোয়াক্কা না করে মনগড়া রেজোলিউশন তৈরি, আর্থিক অনিয়ম, শিক্ষকদের মানসিকভাবে হয়রানি এবং নারী শিক্ষকের পোশাক নিয়ে প্রকাশ্যে কট‚ক্তিসহ একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমানের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান।একাধিক সহকারী শিক্ষকের স্বাক্ষরিত লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে বিদ্যালয়ে যান ইউএনও। সেখানে তিনি অভিযোগকারী ও ভুক্তভোগী শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিভিন্ন তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন। তদন্তকালে শিক্ষকেরা প্রধান শিক্ষকেরবিস্তারিত পড়ুন
