প্রধান সূচি

August, 2026

 

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি, মুক্তা জলাশয়ে মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পিরোজপুর সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করাবিস্তারিত পড়ুন


খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার আসর নামাজবাদ পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হকবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ১৫ আগস্টের পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতার-১

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার লাগানোর অভিযোগসহ সরকারবিরোধী নানা অপতৎপরতার অভিযোগে মো. জিয়া উদ্দীন তাওহীদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া উদ্দীন তাওহীদ ওই গ্রামের ওয়ারেস উদ্দীনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্য কোথাও ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার দেখা না গেলেও সমুদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার দেখা গেছে।পোস্টারে লেখা রয়েছে ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, কাঁদো বাঙালি কাঁদো।’ এতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


কাউখালী উপজেলা যুবলীগের আহবায়ক গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সহযোগী সংগঠন যুবলীগের লীগের উপজেলা আহবায়ক এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহষ্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে কাউখালীর মদন মোহন জিউর আখড়া বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে কাউখালী থানায় ২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অলোক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি অফিসবিস্তারিত পড়ুন


নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধান চূড়ান্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবিতে পিরোজপুরে মানববন্ধন অ্যাডভোকেসি সভা, ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।বুধবার পিরোজপুর শহরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্য প্রতিমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়।পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এ কর্মসূচির আয়োজন করে। স্মারকলিপিতে মোড়কাবদ্ধ খাদ্যপণ্যের লেবেলে খাদ্য উপাদান, পুষ্টিমান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ এবং প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবি জানানো হয়।পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্যপণ্যের মোড়কে সঠিক ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

জীব-বৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই ¯েøাগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’।মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।‘ডাক দিয়ে যাই’ এর উপ-নির্বাহী পরিচালক মোসাম্মৎ শাহানাজ পারভীনের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ, বিশেষ অতিথি পিরোজপুর সদর সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসবিস্তারিত পড়ুন


এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। পিরোজপুরে পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। যেখানে বরিশাল বিভাগের মোট পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।এ বছর পিরোজপুর জেলায় মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ৪ হাজার ৪৯২ জন ছেলে এবং ৩ হাজার ২৯৭ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষায় মোট ৬ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যেবিস্তারিত পড়ুন


ঘুন পোকার গুঁড়োতেই মিলল খুনের ক্লু

লাশ পড়ে ছিল নদীর বেরিবাঁধের পাশে। দেখে মনে হচ্ছিল, সেখানেই হয়তো খুন করা হয়েছে। কিন্তু পুলিশের চোখে ধরা পড়ে মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা কাঠখেকো ঘুন পোকার গুঁড়ো। সেই অতি ক্ষুদ্র আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় পুরো হত্যার রহস্যের জট।মাত্র ১৬ ঘন্টার তদন্তে পুলিশ জানতে পারে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা এলাকায় ইসমাইল শরীফ (৬০)কে বাইরে নয়, তার নিজের বসতঘরেই কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে হত্যার ঘটনা আড়াল করতে মরদেহ নিয়ে ফেলে রাখা হয় নদীর বেরিবাঁধ এলাকায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই জয়নাল শরীফ বাদী হয়ে থানায়বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর সড়কে বরকত ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার নারীর নাম নুরজাহান বেগম (৪৬)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। বর্তমানে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুইছাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করেন।বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মিজানুর রহমান জানান, অভিযানের সময় নুরজাহান বেগমের ডান হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বেরিবাঁধ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ মো. ইসমাইল শরীফ (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার হরিণপালা এলাকার বেরিবাঁধের দক্ষিণ পাশের ঢাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত ইসমাইল শরীফ ভান্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হলে ঘর থেকে বের হন ইসমাইল শরীফ। এরপর তিনি তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial