প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আলোচনা সভা
প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত এবং আইএসআইজিওপি (ওঝওএঙচ) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিকের জাতীয় সমন্বয়কারি ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম পান্না এবং ব্র্যাকের প্রতিনিধি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও কো-অর্ডিনেটর মইনুল আহসান মুন্ন।
এ সময় নারী নেত্রী মিনারা বেগম, শিক্ষক নেতা হাবিবুর রহমান, শাহ আলম, জেসমিন, নার্গিস আক্তার, সাংবাদিক খালিদ আবু, হাসান মামুন, অমিত বিশ্বাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সেবা প্রাপ্তির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রবীণবান্ধব সেবা সম্প্রসারণ, সচেতনতা বৃদ্ধি ও আন্ত:প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
