পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
‘তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। পরিবার পরিকল্পনা বিভাগের পিরোজপুরের উপপরিচালক তুহিন কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মাহামুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী এবং জেলা তথ্য কর্মকর্তা সাইফুদ্দিন আল মাদানী।
আলোচনা শেষে মাঠপর্যায়ে সেবাদানে বিশেষ অবদান রাখায় জেলার ৮জন এবং পিরোজপুর সদর উপজেলার ৬জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রতিনিধিদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
