প্রধান সূচি

June, 2026

 

শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না : জেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।শনিবার পিরোজপুর জেলা কৃষক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমাদের শ্রেষ্ঠ আলেম বাবুনগরী বলেছেন- কেউ যদি দুনিয়ার লোভ দেখিয়ে বেহেস্তের প্রতিশ্রæতি দেয়, তা গ্রহণযোগ্য নয়। এখন অন্যায় ও বিভ্রান্তিরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকায় ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযুক্ত আব্দুল গনি শিকদার টাকার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ওই শিশুকে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।একপর্যায়ে এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে এসে গনি শিকদারসহ শিশুটিকে আটকে রাখে। পরে খবর পেয়ে পিরোজপুরবিস্তারিত পড়ুন


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করছে জেলা পরিষদ।শুক্রবার সকাল ৯টায় পিরোজপুর শহরের কৃষ্ণচ‚ড়া ভাইজোড়া এলাকার একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।‎উদ্বোধনকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।‎তিনি বলেন, পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় জেলা পরিষদের মোট ১১২টি পুকুর রয়েছে তা পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে। এর মাধ্যমেবিস্তারিত পড়ুন


পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে কৃষক নিহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। নিহত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে নিজের গরু খুঁজতে যান। মাঠে পৌঁছানো মাত্রই তার ওপর প্রচন্ড গতিতে একটি বজ্রপাত পতিত হয়। এতে তিনি ঝলসে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।‎সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।‎ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হালিমা খাতুন মহিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী।‎সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম-ওলামা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ উপস্থিত ছিলেন।‎বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, মাদক ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রীর

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক স্থানে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর সদর উপজেলার বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে এবং পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।আহত অটোরিক্সা ড্রাইভার রাসেল (৩৫) এবং হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস ডুমুরিতলা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।বিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে আহত মোবাশ্বের হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত মোবাশ্বের হাওলাদার উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামের নজেব আলী হাওলাদারের ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে বিকেলে মোবাশ্বের হাওলাদারের জমির বেড়া ভেঙে ছাগল প্রবেশ করে ফসলের ক্ষতি করে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাগলের মালিক রসুল হাওলাদারের সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে রসুল হাওলাদার তাকে লাঠি দিয়ে আঘাত ও কিল-ঘুষি মারেন বলেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অবৈধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে ৩ জনের জরিমানা : উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস

পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে নিষিদ্ধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অভিযানকালে জব্দকৃত প্রায় দুই লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।বুধবার দুপুরে বালুর মাঠে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল বিক্রির দায়ে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য আইন অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজারবিস্তারিত পড়ুন


দাম কমলো এলপি গ্যাসের

দাম কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তাপর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। আজ মঙ্গলবার জুন মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বিইআরসির ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ টাকা। গত মে মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৌকখালী বাজারের পূর্ব পাশে ভান্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা সড়কের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি ভান্ডারিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।ভান্ডারিয়া থানা ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল জানান, মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়না তদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial