June, 2026
পিরোজপুরে মহাশ্মশান কালি মন্দিরের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার-১
পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরের প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় প্রদীপ কুমার আইচ (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত প্রদীপ কুমার আইচ পিরোজপুর পৌরসবার ৪নং ওয়ার্ডের খুমুরিয়া এলাকার মৃত অনিল কুমার আইচের ছেলে।মহাশ্মশান কালি মন্দিরের প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা পিরোজপুর সদর থানার মামলায় তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে রাতে পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরের প্রতিমা ভাংচুর,বিস্তারিত পড়ুন
নাজিরপুরের শ্রীরামকাঠীতে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পবিত্র কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিমা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মো. মনজুর এলাহী।প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।বিস্তারিত পড়ুন
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরী ও নতুন কর্মসংস্থান সৃজনে শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুরে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরী ও নতুন কর্মসংস্থান সৃজনে শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের প্রাশক্ষণ কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহামুদুর রহমান মামুন।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল কবির।শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রহিম খলিল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রীস আলী আযিযি, জেলা জাসাস সভাপতি জাহিদুর ইসলাম প্রমুখ।সভায় বক্তরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, বিগ ডেটা, ইন্টারনেট অববিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে আলু বোঝাই ট্রাক খালে : যান চলাচল বন্ধ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিউয়নে বেইলি ব্রিজ ভেঙে আলু বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকা থেকে আলু বোঝাই একটি ট্রাক মঠবাড়িয়ার উদ্দেশ্যে রাত দেড়টার দিকে দেবীপুর এলাকায় পৌঁছায়। ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজটি ধসে পড়ে। এ ঘটনায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।বেইলি ব্রিজটি দেবীপুরসহ আশপাশেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত
পিরোজপুরের কাউখালী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম বিল্লাহ, আইসিটি অফিসার মেহেদী হাসান, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, ইউপি সদস্য আকবর হোসেন দুলালবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার মধ্য মেদিরাবাদ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলা রয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর ও ভান্ডারিয়া থানার একটি যৌথ দল সোমবার রাতে মধ্য মেদিরাবাদ গ্রামেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ২
পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ইমাদ পরিবহন ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ নারীসহ ২ জন আহত হয়েছেন।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন পিরোজপুরের কদমতলা এলাকায় এসে পৌঁছালে পিরোজপুরের দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।
পিরোজপুরে শটগান উদ্ধার : আটক-১
পিরোজপুরে পুলিশের টহল অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করে জানান, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা রয়েছে।এরই ধারাবাহিকতায় রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালীবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক সেবনের অপরাধে মো. মাসুম হাওলাদার (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া ৭নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত মাসুম হাওলাদার ওই এলাকার হাওলাদার বাড়ির আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভান্ডারিয়া এলাকায় অভিযান চালায় টহল পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় মাসুম হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। তিনি মাদকদ্রব্যবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
পিরোজপুরের কাউখালী উপজেলার বাশুরী গ্রামের একটি জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বিএনপি সভাপতির অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে কাউখালী উপজেলার একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুজিবুর রহমান সাখায়েত।তিনি অভিযোগ করেন, বাশুরী গ্রামের ভোগদখলীয় কিছু জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হলে উভয় পক্ষ বিষয়টির মীমাংসার জন্য কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীরের নেতৃত্বে সালিশে সম্মত হয়। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনার পর সালিশ কার্যক্রম চুড়ান্ত পর্যায়ে পৌঁছালে এক পক্ষের মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন সামাজিক যোগাযোগবিস্তারিত পড়ুন
