June, 2026
পিরোজপুরে মাদকের বিস্তাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা
পিরোজপুরে মাদকের বিস্তাররোধে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, দিবিস্তারিত পড়ুন
কাঁঠালিয়ায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ঢাকায় গ্রেফতার
ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০০৮ সালের হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ইদ্রিস সিকদারকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে র্যাব-৩ একটি দল ঢাকার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে কাঁঠালিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র্যাব।গ্রেফতারকৃত ইদ্রিস সিকদার (৪৩) উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মৃত্যু ইয়াছিন সিকদারের ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবু নাছের রায়হান।থানা পুলিশ জানায়, উপজেলার মহিষকান্দি গ্রামের ফারুক জমাদ্দারের সাথে জমি নিয়ে বিবাধ হয় একই এলাকার ইয়াছিন সিকদারের ছেলে কুদ্দুস সিকদার ও ইদ্রিস সিকদারের। প্রতিপক্ষ ফারুক জমাদ্দারকে ফাঁসানোর জন্য ২০০৮ সালের ২৭ জুন গভীর রাতেবিস্তারিত পড়ুন
নাজিরপুরের বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলার মাটিভাঙ্গা হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মো. মনজুর এলাহী।প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনাবিস্তারিত পড়ুন
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ : শিক্ষক সাময়িক বরখাস্ত
পিরোজপুরে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।বুধবার পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। নির্মল চন্দ্র ভদ্র টাউন মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।উল্লেখ্য, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী অভিযোগ করেন, গত ২২ মে পিরোজপুর টাউন মাধ্যমিকবিস্তারিত পড়ুন
কাউখালীতে আর্জেন্টিনার পতাকাশোভিত ব্রিজ
ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে শুরু হয় প্রিয় দলকে ঘিরে সমর্থকদের উচ্ছাস। সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে পিরোজপুরের কাউখালী উপজেলাতেও।আর্জেন্টিনা ও তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে উপজেলার একটি ব্রিজ ও আশপাশের সড়কজুড়ে সাজানো হয়েছে শত শত আর্জেন্টিনার পতাকা। ফলে পুরো এলাকা এখন যেন এক টুকরো ‘আর্জেন্টিনা নগরী’তে পরিণত হয়েছে।উপজেলা সদরের এস.বি. সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন বড় ব্রিজটি আকাশি-সাদা রঙে সাজিয়ে তুলেছেন একদল আর্জেন্টিনা সমর্থকরা। ব্রিজের দুই পাশে এবং আশপাশের এলাকায় শোভা পাচ্ছে অসংখ্য আর্জেন্টিনার পতাকা। বাতাসে দুলতে থাকা পতাকা আর বর্ণিল সাজসজ্জা দূর থেকেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।প্রতিদিনই ব্রিজটিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ : বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পিরোজপুর পৌর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শেণির এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে পাশ্ববর্তী অপর একটি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকের শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ করেছে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।জানা গেছে, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রের কাছে প্রাইভেট পড়তে যাওয়া করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির এক ছাত্রী গত ২২ মে কোচিং শেষে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঐ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানী ও শ্লীলতাহানির অভিযোগ করে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত
পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আইএসআইজিওপি (ওঝওএঙচ) প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন করা হয়।এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান এবং সঞ্চালনা করেন মইনুল আহসান মুন্না।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবংবিস্তারিত পড়ুন
পিরোজপুরের নাজিরপুরে ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগ
সরকারীভাবে বোরো ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার খাদ্য গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে।প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান না কিনে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালীদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ চাষীদের। এতে সরকারি মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষকরা।পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী খাদ্য গুদামে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম চললেও সেখানে প্রকৃত কৃষকদের পরিবর্তে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।কৃষকদের দাবি, ধান নিয়ে গুদামে গেলেও নানা অজুহাতে তাদের ধান গ্রহণ করা হচ্ছেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সাথে পিরোজপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভ‚ঁইয়া জনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫বিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ : মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুর জেলা শহরের ২৬টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে তিন মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।এ উপলক্ষে শুক্রবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা ও সাংবাদিকেদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা সুজনের সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুস সাকীব সৌরভ।বক্তব্য রাখেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সিনিয়র সাংবাদিক ফিরোজ রব্বানী, খালিদ আবু, হাসান মামুন, যুবায়ের আল মামুন এবং সমাজসেবক হাবীবুর রহমান।অনুষ্ঠান সঞ্চালন করেন পিরোজপুর জেলা সুজনেরবিস্তারিত পড়ুন
