প্রধান সূচি

শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না : জেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, শুধু বেহেস্তের টিকিট দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। জনগণের কল্যাণে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।
শনিবার পিরোজপুর জেলা কৃষক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের শ্রেষ্ঠ আলেম বাবুনগরী বলেছেন- কেউ যদি দুনিয়ার লোভ দেখিয়ে বেহেস্তের প্রতিশ্রæতি দেয়, তা গ্রহণযোগ্য নয়। এখন অন্যায় ও বিভ্রান্তির বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের লুটপাট বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা এসব কর্মকান্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি কাজ করে যাবে। আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নের ধারা আরও বেগবান হবে।
এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কর্মকান্ডে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং নারী সংসদ সদস্যের কর্মতৎপরতারও প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিব খান।
অনুষ্ঠান শেষে শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial