প্রধান সূচি

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকায় ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযুক্ত আব্দুল গনি শিকদার টাকার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ওই শিশুকে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
একপর্যায়ে এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে এসে গনি শিকদারসহ শিশুটিকে আটকে রাখে। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী শিশুটি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, অভিযুক্তকে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial