May, 2026
কোরবানির পশুর হাট
ভান্ডারিয়ায় প্রস্তুত খামারিদের ২ হাজার পশু
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় কোরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। ঈদকে কেন্দ্র করে স্থানীয় খামারি ও প্রান্তিক চাষিরা দেশীয় ও সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গরু-ছাগল লালন-পালন করে এবার বাজারের বড় অংশ দখলের আশায় ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, এবার উপজেলায় কোরবানির জন্য ২ হাজার ৩৪টি পশু প্রস্তুত করা হয়েছে। এছাড়া কোরবানিকে ঘিরে উপজেলার বাইরে বিভিন্ন এলাকা থেকেও হাটগুলোতে কোরবানির পশু আসবে।প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, প্রস্তুতকৃত পশুর মধ্যে রয়েছে ১ হাজার ৩৯৯টি গরু, ৬৩০টি ছাগল ও ৫টি মহিষ। পৌরসভা, ধাওয়া, ভিটাবাড়িয়া, নদমূলা-শিয়ালকাঠীসহ বিভিন্নবিস্তারিত পড়ুন
আগুনে পুড়লো ১৭ দোকান : ৭ কোটি টাকার ক্ষতি
স্বরূপকাঠীর মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭টি দোকান ভস্মিভ‚ত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে বন্দরের মাছ বাজার সংলগ্ন রশিপট্টি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আগুনে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারনা ফায়ার সার্ভিসের।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এসময় কয়েকটি দোকান খোলা ছিল। হঠাৎ রশিপট্টি এলাকার একটি দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার দিয়ে ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়েবিস্তারিত পড়ুন
জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে এপেক্স ক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান
এপেক্স ক্লাব অব পিরোজপুরের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও এপেক্স ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার বিকেলে শহরের উকিলপাড়াস্থ এপেক্স ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধিত এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।অধ্যক্ষ আলমগীর হোসেন এপেক্স ক্লাব অব পিরোজপুরের সাবেক সভাপতি ও এপেক্স বাংলাদেশ এর লাইফ মেম্বার হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।অনুষ্ঠানে এপেক্স ক্লাব, বংলাদেশ এর জাতীয় সভাপতি ইঞ্জিনিয়ার বেলাল হোসাইনসহ এপেক্স ন্যাশনাল বোর্ডের কর্মকর্তাবৃন্দ, পিরোজপুর এপেক্স ক্লাবের সদস্যবৃন্দবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
পিরোজপুরের মঠবাড়িয়ায় মানসিক প্রতিবন্ধী দম্পতির ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে প্রধান আসামি ও তার সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান এই রায় দেন।সাজাপ্রাপ্তরা হলেন- মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ কবুতর খালি গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে মো. নজরুল ইসলাম সরদার (৩৫) ও একই এলাকার মৃত মোসলেম হাওলাদারের মেয়ে মোসা: গোলাপী বেগম (৩০)। আদালত তাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১)/৩০ ধারায়বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সাগরগামী জেলে তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সাগরগামী জেলে তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে পেশাদারভাবে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা অনেক জেলের নাম নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।অন্যদিকে, নতুন তালিকায় এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যারা প্রকৃতপক্ষে জেলে পেশার সঙ্গে জড়িত নন বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগী জেলেদের দাবি, নতুন তালিকায় অন্তর্ভুক্ত অনেকেই কখনো সাগরে তো দূরের কথা, নদীতেও মাছ ধরতে যান না।উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী প্রদীপ সূতারের বিরুদ্ধে টাকার বিনিময়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত ও বাদ দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। তবে এসব অভিযোগবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রদল
পিরোজপুরের কদমতলা ইউনিয়নে কৃষকদের সহায়তায় ধান কাটা কর্মসূচি পালন করেছে কদমতলা ইউনিয়ন ছাত্রদল।টানা বৃষ্টি ও মাঠে পানি জমে যাওয়ায় পাকা ধান দ্রæত কাটতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো ধান কাটতে না পারায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়।এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে সহযোগিতা করছে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, সাধারণ সম্পাদক নাজিম আহমেদ খানসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ধান কাটা কর্মসূচিতে সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সরকারি সোহরাওয়ার্দীবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের সহায়তা প্রদান
পিরোজপুরের নাজিরপুর রেডক্রিসেন্ট উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহয়তা প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (আবাসন) আদর্শ গ্রামে এই সহায়তা প্রদান করেন পিরোজপুর জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।এ সময় শতাধিক পরিবারের মধ্যে স্বাস্থ্য উপকরণ ও তাবু বিতরণ করা হয়। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, মো. তাওহীদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসান,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপমান, অপদস্ত ও সম্মানহানি এবং বিভিন্ন সময়ে অসম্মান ও লাঞ্চিত হওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখা।আজ সোমবার সকালে পিরোজপুর সদর হাসপাতালের সামনে অনষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এলায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখার সভাপতি পারভেজ মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন, পিরোজপুর জেলা শাখার ম্যানেজার ফোরাম এর আলামিন খান জয় প্রমুখ।
পিরোজপুরকে মাদকমুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবে জেলা পরিষদ : অধ্যক্ষ আলমগীর হোসেন
পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আজিবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।এসময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল এবং আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি। এই সংবর্ধনা আমাকে আরও জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করবে।তিনি পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল করতে সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ নিয়ে জেলার সার্বিক উন্নয়ন,বিস্তারিত পড়ুন
