প্রধান সূচি

পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা নামক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার ভোর ৬টার দিকে বরিশালের দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯৪১৪) এবং খুলনার দিক থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড-১২-৩২৫৪) মধ্যে ধুপপাশা নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালকরা ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষন চেষ্টার পর যান্ত্রিক সরঞ্জামের মাধ্যমে ট্রাকের অংশ কেটে ভেতরে আটকে পড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করার পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে আহতদের দ্রæত পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘিœত ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial