প্রধান সূচি

পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামীর উপস্থিতিতে এই রায় দেন।
সাজাপ্রাপ্ত যুবক হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মো. হামেদ হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (২৬)
আদালত সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী ওই গ্রামে তার মামা বাড়ীতে থেকে লেখা-পড়া করতো। ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে দন্ডপ্রাপ্ত আসামী সুমন প্রায়ই তাকে উত্যক্ত করতো।
২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল ছুটি হলে আসামী সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পাহলোয়ানের খালি বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ী ফিরে তার মামাকে ঘটনাটি বললে বিষয়টি স্থানীয়রা মিমাংসার কথা বলে। ভিকটিমের মামা তাতে রাজী না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামী করে ভান্ডারিয়া থানায় ধর্ষনের মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ৬ জনের সাক্ষ্য প্রমানে আসামী দোষী সাব্যস্ত হলে আদালত ওই রায় দেন।
এ বিষয়ে নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার বলেন, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেছেন।
মামলায় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial