প্রধান সূচি

পিরোজপুরে হামের টিকাদান কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন

হামের প্রার্দুভাব রোদে পিরোজপুর জেলায় জরুরীভাবে আগামীকাল সোমবার থেকে হাম রোগের টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার পিরোজপুরে সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মতিউর রহমান জানান, সোমবার থেকে জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভায় ১ লাখ ২০ হাজার ৭৯১ জন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে হামের টিকাদানের কর্মসূচি শুরু করা হবে। এ উদ্দেশ্যে জেলায় মোট ১৭৫০টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ১১ কর্ম দিবসব্যাপী এ টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে জেলায় মোট ২৪০ থেকে ২৫০টি টিম কাজ করবে। প্রতিটি টিমে একজন টিকাদান কর্মী এবং দুইজন করে স্বেচ্ছাসেবক থাকবেন। জেলার প্রত্যন্ত এলাকাসহ প্রতিটি কেন্দ্রে গিয়ে শিশুদের এই টিকা প্রদান করা হবে।
তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানান, যাতে করে হাম রোগ প্রতিরোধে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা যায়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. সাজিয়া নওশীন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফুল হক।
এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, জিয়াউল আহসান, এ কে আজাদসহ জেলা শহরের কর্মরত বিভিন্ন ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial