প্রধান সূচি

January, 2026

 

ইন্দুরকানীর জেপি সমর্থিত তিন ইউপি চেয়ারম্যান ও ২৭ ইউপি মেম্বরসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

দলীয় বাধা প্রতিবন্ধকতা ফেলে অবশেষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার জাতীয়পাটি (জেপি)’র ব্যানারে নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যান, ২৭ ইউপি সদস্য ও ২০ জন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার ঢাকার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কায়ালয়ে এ যোগদান অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গণভোটে উদ্বুদ্ধকরণের উঠান বৈঠকে বক্তারা …

দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন

‘জনগণই রাষ্ট্রের মালিক। জনগণের হাতে দেশের চাবি। গণভোটের মাধ্যমে এই মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে অংশ নিয়ে এই চাবির সঠিক ব্যবহার করুন। রাষ্ট্রের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এই সুযোগ হাতছাড়া করলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।’‎সোমবার বিকেলে পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারি পি.ই.আর. ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সুধিজনদের নিয়ে পিরোজপুর জেলা তথ্য অফিস আয়োজিত এক উঠান বৈঠকে বক্তারা এসব কথা বলেন।আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহীবিস্তারিত পড়ুন


পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার অভিযানে চুরি ও হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণার অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জিয়াউর রহমানের সার্বিক তদারকিতে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল এবং বিকাশ প্রতারণা সংক্রান্তবিস্তারিত পড়ুন


জেলায় মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক মো. আরিফুজ্জামান

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পিরোজপুর জেলা পর্যায়ে মাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্দুরকানী উপজেলার ঐতিহ্যবাহী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান। বিগত বছরগুলোতে তিনি একাধিকবার উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।শিক্ষাজীবনে তিনি দেশের অন্যতম সেরা কলেজ নটরডেমের ছাত্র ছিলেন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এই শিক্ষক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠ কার্যক্রমে সফলতার স্বাক্ষর রাখেন। এরই ধারাবাহিকতায় পেশাগত জীবনে তিনি বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের পরে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি বিজ্ঞান ক্লাব পরিচালনা করে আসছেন। এছাড়াও শিক্ষার্থীদের সুকুমার বৃত্তিরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় অটোরিকশার চাপায় সালমান ফার্সি (৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভান্ডারিয়া ওভার ব্রিজের পশ্চিম পাড়ে বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত সালমান ফার্সি দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে ও মদন আকন নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শিশুটি। মায়ের হাত ধরে সড়ক দিয়ে যাওয়ার সময় মাদ্রাসার সামনে দুটি অটোরিকশা ওভারটেক করতে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। দুর্ঘটনায় শিশুটি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেবিস্তারিত পড়ুন


শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে : পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদান ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তাই নয়, সম্মাননা স্মারক তাদের মনে দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রতিদিন তা চোখে পড়লে তারা আরও ভালো করার প্রেরণা পাবে এবং যারা তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ তৈরি হবে।শনিবার সকালে পিরোজপুর শহরের বলাকা ক্লাব সংলগ্ন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান এবং শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বেসরকারিবিস্তারিত পড়ুন


শামীম সভাপতি : তানভীর সম্পাদক

পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় পূর্ববর্তী বছরের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, আয়-ব্যয় প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২৬ সালের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে পিরোজপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যানির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের কর্মকর্তা নির্বাচিত হন।জেলা প্রশাসকের নিয়োগকৃত নির্বাচন কমিশনার ও জেলা সমাজ সেবা কার্যালয়েরবিস্তারিত পড়ুন


১৭ দিন নিখোঁজের পর বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার : পরিবারের দাবি হত্যা

পিরোজপুরে ১৭ দিন নিখোঁজ থাকার পর মারুফ সিকদার (২৭) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাক্ষ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।‎নিহত মারুফ সিকদার (২৭) পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের সাহেদ সিকদারের ছেলে।‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাক্ষ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল ঝোপের মধ্যে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় যাত্রীবাহী পরিবহনকে জরিমানা

পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় যাত্রীবাহী পরিবহনকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেল উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ঢাকাগামী পর্যটক পরিবহনকে এক হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ইন্দুরকানী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেল জানান, পরিবেশ দূষণকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় সতর্কতামূলক এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।


পিরোজপুরে সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন এবং গণভোট প্রদান বিষয় এবং নিয়মাবলি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সদর উপজলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়মে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় অতিরক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, উপজেলা ভূমি কর্মকর্তা মো. আল আমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামমুদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial