প্রধান সূচি

January, 2026

 

জাতীয় সংসদ নির্বাচন

পিরোজপুরের ৩টি আসনে ১৪ প্রার্থী : প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থী নির্বাচন করছেন।বুধবার প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিন বেলা ১২টায় পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থিত শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতীক ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পিরোজপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর ইশরাক রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রার্থীরা।জেলা রিটার্নিং কর্মকর্তাবিস্তারিত পড়ুন


সংসদ নির্বাচন-২০২৬ : পিরোজপুরের ৩টি আসনে ১৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে পিরোজপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনোনযন পত্র প্রত্যাহার করে নেন। এ আসনে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী দেওয়া হয়েছে।পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বিএনপির মানোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ উপজেলা) আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আলহাজ্ববিস্তারিত পড়ুন


পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে আজ সোমবার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২০ জানুয়ারি মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। ২১ জানুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদবিস্তারিত পড়ুন


পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

পিরোজপুরে একটি হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে পিরোজপুর জেলা দায়রা ও জজ আদালত।সোমবার পিরোজপুর বিজ্ঞ জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন।দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আ. রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম।মামলায় রোজিনা বেগম নামে এক আসামীকে বেকসুর খালাশ দেয় আদালত। দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে আ. রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা আদালতে বিচারাধীন অবস্থায় মারা যায়।মামলার বিবরণে জানা যায়, গত ২০১৫বিস্তারিত পড়ুন


ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য গণভোট : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্যই গণভোট এর আয়োজন। যদি জনগণ মনে করেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে দেশ এক ধাপ এগোতে পারে, তাহলে তারা সেই অনুযায়ী রায় দেবেন।আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে শুধু প্রতিনিধি নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও জনগণের মতামত গ্রহণের জন্য গণভোটের ব্যবস্থা করাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নগর উন্নয়ন প্রকল্প বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের নগর উন্নয়ন প্রকল্পের আয়োজনে উন্নয়ন পরিকল্পনা প্রকল্পের খসড়া মাষ্টার প্লানের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার টোনা ইউনিয়ন পরিষদের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।টোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মইনুল ইসলামের সভাপতিত্বে নগর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ শিকদার সাঈদুজ্জামান।সভায় উপস্থিত ছিলেন, টোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার নন্দী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মরজিনা মোর্শেদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসন্তী রানী মজুমদার, জিআইএস স্পেশালিস্ট মির্জা জদিদ হাসান, জুনিয়র আরবান প্ল্যানার রিফাই রাফি রাসেল প্রমুখ।গণশুনানিতে টোনাবিস্তারিত পড়ুন


খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার দুপুরে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানবিস্তারিত পড়ুন


শীতার্ত মানুষের মাঝে এমিনেন্ট বয়জের কম্বল বিতরণ

তীব্র শীত ও হাড়কাঁপানো ঠান্ডায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পাড়েরহাট রোডস্থ মুকুলফৌজ ক্লাবে এই শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করে এমিনেন্ট বয়েজ।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা জাকির হোসেন রোকন, বিশেষ সভাপতি জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাইফুল্লাহ হুমায়ূন, সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ নিয়াজ, উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আগ্রিজ, সদস্য সুরঞ্জন চক্রবর্তী বাপ্পাসহ সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কম্বল বিতরণকালে বক্তারা বলেন, শীতের এই তীব্রতায় সমাজের অবহেলিত মানুষগুলো চরম কষ্টে দিনাতিপাত করছে। আমাদের সামান্য এই উদ্যোগ যদি তাদের কিছুটা উষ্ণতা দিতে পারে,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে শুরু হলো অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

পিরোজপুরে মাঠে গড়িয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টটি জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশন পিরোজপুরের বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে।জোনভিত্তিক এই প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের মোট ৮টি জেলার দল অংশ নিচ্ছে। ‘কীর্তনখোলা’ জোনের আওতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে।বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর একাদশ ও ভোলা একাদশের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী ২৪ জানুয়ারি কীর্তনখোলা জোনের খেলা শেষ হওয়ার মাধ্যমে এ পর্বের চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে।উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনেরবিস্তারিত পড়ুন


সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পিরোজপুরের নাজিরপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা কৃষি মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ, নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার।সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোহাম্মদবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial