প্রধান সূচি

January, 2026

 

সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : নির্বাচন কমিশনার সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক মাইলফলক।শনিবার সন্ধ্যায় পিরোজপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণ ছাড়াও স্থিতিশীলতা, সামাজিক শান্তি,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের দুই প্রার্থীর অঙ্গিকার

কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না এবং টাকা দিয়ে ভোট কিনবো না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মুখোমুখি হয়েছেন পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনের প্রতিদ্বন্দ্বি বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য প্রার্থী।গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বক্তব্য রাখেন এবং উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন।সুজন এর পিরোজপুর জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে এবং সুজন খুলনা বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জু’র সঞ্চলানায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খানবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার : আটক-৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করেছে।বুধবার ভোর ৫টার দিকে মঠবাড়িয়া সেনাক্যাম্পের মেজর মোস্তফা কামাল এর নেতৃত্বে সেনা সদস্যের একটি দল মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।আটককৃতরা হল- মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) ও ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।আটককৃতদের কাছ থেকে ১১০ পিসবিস্তারিত পড়ুন


নির্বাচনী খরচ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব ছাড়লেন বিএনপির নারী নেত্রী

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিএনপি দলীয় এক নারী নেত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি হলেন পিরোজপুর জেলা জাতিয়তাবাদী মহিলা দলের সদস্য সুলতানা রাজিয়া। নির্বাচনী সেন্টারের খরচ না পেয়ে হতাশ হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।সুলতানা রাজিয়া পিরোজপুর জেলা মহিলা দলের একজন সদস্য। তিনি পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের জলাবাড়ি, সুটিয়াকাঠি ও গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির ৩ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জলাবাড়ি, সুটিয়াকাঠি, গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ববিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার : গ্রেফতার ৪

পিরোজপুরের ভান্ডারিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশু রাইয়ান মল্লিকের (৫) মরদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শিশুটির চাচাতো ভাইসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালি গ্রামে বাড়ির পাশের একটি গোয়াল ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। গত ২৪ জানুয়ারি দুপুরে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশু রাইয়ান। এর পরের দিন ২৫ জানুয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়।নিহত রাইয়ান মল্লিক আতরখালি গ্রামের মো. রাসেল ও তন্বী দম্পতির একমাত্র সন্তান।গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. মিজান মল্লিকের ছেলে মোহাম্মদ রিয়াদ মল্লিক (১৯), আব্দুল হক মল্লিকের ছেলে মো. মিজানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার : গ্রেফতার ৪

পিরোজপুর সদর উপজেলার পূর্ব শিকারপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত ৪জনকে গ্রেফতার করা হয়।সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শিকারপুর এলাকার ‘খান মঞ্জিল’ নামক একটি দোতলা ভবনে এ অভিযান পরিচালিত হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হয়।অভিযানকালে ভবনটির বিভিন্ন গোপন কুঠুরি তল্লাশি করে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার ৮শ’ টাকা। এছাড়াবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রবীণদের অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। তিনি বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞ ও মূল্যবান সম্পদ। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।রিকের আইএসআইজিওপি প্রকল্পের পিরোজপুর জেলা সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও কনসালটেন্ট তোফাজ্জল হোসেন মঞ্জু, রিক আইএসআইজিওপি প্রকল্পেরবিস্তারিত পড়ুন


বাংলাদেশের ছাত্রজনতার রক্তের বিনিময়ে আনা বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে : মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য পরাজিত শক্তিগুলো নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।শনিবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা মামুনুল হক বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যে ঐক্য আমরা গড়ে তুলেছি, তার মূল ভিত্তি হলো বাংলাদেশকে ভালোবাসা। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে দুর্বৃত্তপনা, গুন্ডামি, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার খেয়া নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

পিরোজপুরের ভান্ডারিয়ায় লঞ্চঘাটের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে মিজানুর রহমান ওরফে মেজার (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।নিখোঁজ যুবক ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। মিজানুর দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিজানুর রহমান তার মামার সঙ্গে ভান্ডারিয়ার লঞ্চঘাটে খেয়া চালাতে আসেন। দুপুর আনুমানিক ১২টার দিকে তার মামা লঞ্চঘাট এলাকায় চা পানের জন্য গেলে মিজানুর নিজেই যাত্রীদের নদী পার করে দেওয়ার জন্যবিস্তারিত পড়ুন


গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্বকরণে পিরোজপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্বকরণ উপলক্ষে পিরোজপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার পিরোজপুর সরকারী বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের বরিশালবিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূঞা জনি, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুর মান্নান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, বরিশাল বিভাগীয় জাতীয় ইমাম সমিতির সভাপতি আব্দুর হাই নিজামীসহ জেলা ও উপজেলার বিভিন্ন মমজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ।অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial