Tuesday, January 13th, 2026
ইন্দুরকানীর জেপি সমর্থিত তিন ইউপি চেয়ারম্যান ও ২৭ ইউপি মেম্বরসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
দলীয় বাধা প্রতিবন্ধকতা ফেলে অবশেষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার জাতীয়পাটি (জেপি)’র ব্যানারে নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যান, ২৭ ইউপি সদস্য ও ২০ জন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার ঢাকার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কায়ালয়ে এ যোগদান অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যবিস্তারিত পড়ুন
