প্রধান সূচি

Monday, January 12th, 2026

 

পিরোজপুরে গণভোটে উদ্বুদ্ধকরণের উঠান বৈঠকে বক্তারা …

দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন

‘জনগণই রাষ্ট্রের মালিক। জনগণের হাতে দেশের চাবি। গণভোটের মাধ্যমে এই মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে অংশ নিয়ে এই চাবির সঠিক ব্যবহার করুন। রাষ্ট্রের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এই সুযোগ হাতছাড়া করলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।’‎সোমবার বিকেলে পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারি পি.ই.আর. ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সুধিজনদের নিয়ে পিরোজপুর জেলা তথ্য অফিস আয়োজিত এক উঠান বৈঠকে বক্তারা এসব কথা বলেন।আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহীবিস্তারিত পড়ুন


পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার অভিযানে চুরি ও হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণার অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জিয়াউর রহমানের সার্বিক তদারকিতে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল এবং বিকাশ প্রতারণা সংক্রান্তবিস্তারিত পড়ুন


জেলায় মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক মো. আরিফুজ্জামান

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পিরোজপুর জেলা পর্যায়ে মাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্দুরকানী উপজেলার ঐতিহ্যবাহী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান। বিগত বছরগুলোতে তিনি একাধিকবার উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।শিক্ষাজীবনে তিনি দেশের অন্যতম সেরা কলেজ নটরডেমের ছাত্র ছিলেন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এই শিক্ষক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠ কার্যক্রমে সফলতার স্বাক্ষর রাখেন। এরই ধারাবাহিকতায় পেশাগত জীবনে তিনি বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের পরে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার লক্ষ্যে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি বিজ্ঞান ক্লাব পরিচালনা করে আসছেন। এছাড়াও শিক্ষার্থীদের সুকুমার বৃত্তিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial