Thursday, January 8th, 2026
১৭ দিন নিখোঁজের পর বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার : পরিবারের দাবি হত্যা
পিরোজপুরে ১৭ দিন নিখোঁজ থাকার পর মারুফ সিকদার (২৭) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাক্ষ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।নিহত মারুফ সিকদার (২৭) পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি গ্রামের সাহেদ সিকদারের ছেলে।পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামের ব্রাক্ষ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খাল ঝোপের মধ্যে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় যাত্রীবাহী পরিবহনকে জরিমানা
পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় যাত্রীবাহী পরিবহনকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেল উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ঢাকাগামী পর্যটক পরিবহনকে এক হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ইন্দুরকানী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান রুবেল জানান, পরিবেশ দূষণকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় সতর্কতামূলক এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
