সভাপতি আবু সাঈদ শুনু : সম্পাদক হেদায়েত হোসাইন লিটন
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে বিজয়ী আবু সাঈদ শুনু পেয়েছেন ১৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন মজনু পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী এম হেদায়েত হোসাইন লিটন পেয়েছেন ১৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আল আমীন খান সুমন পেয়েছেন ১১ ভোট।
বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি এস এম রাজ (দৈনিক ঢাকার ডাক), সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলী (যমুনা টেলিভিশন), কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) আমিরুল ইসলাম বাবু (এটিএন বাংলা), দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান (আরটিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক, এস এস শোহান (দৈনিক সময়ের খবর), ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল টুয়েন্টি ফোর)। নির্বাহী সদস্য আলী আকবর টুটুল (সময় টেলিভিশন), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), মোল্লা আব্দুর রব (দৈনিক জন্মভূমি), মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন টিভি), সোহেল রানা বাবু (গ্লোবাল টেলিভিশন) এবং সৈয়দ শওকত হোসেন (দৈনিক ভোরের দর্পণ)।
