প্রধান সূচি

ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে জেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য কামাল আহমেদ খান, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, যুগ্ম আহ্বায়ক রিয়ার সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা মহিলা দলের সদস্য সচিব রহিমা আক্তার হাসি। সঞ্চালনা করেন জেলা ছাত্রদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু।
পথসভায় বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial