প্রধান সূচি

সাইবার সহিংসতাসহ নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে পিরোজপুরে সংবাদ সম্মেলন

সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিতের আহ্বান জানিয়ে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম লিখিত বক্তব্যে জানান, প্রযুক্তিনির্ভর যুগে সাইবার জগতে অপমান, ব্ল্যাকমেইল, ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা, চরিত্রহনন ও ডিজিটাল হয়রানিসহ সহিংসতার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যা নারীর অগ্রগতি ও মানবাধিকারে নেতিবাচক প্রভাব ফেলছে।
মহিলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাতোয়ারা বেগম টুলি এবং সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পিডিএফ নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, জিয়াউল হক, নুরুদ্দিন ও নারী নেত্রী অর্পনা হালদার।
বক্তারা সাইবার সহিংসতা, ঘরোয়া নির্যাতন, বাল্যবিয়ে, কর্মক্ষেত্রে হয়রানি ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারীর নিরাপদ ডিজিটাল পরিবেশ, শিক্ষা-দক্ষতা উন্নয়নে সমান সুযোগ, আইনগত সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial