প্রধান সূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বিএনপির র‌্যালি ও সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর পৌর ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। র‌্যালিতে জেলা বিএনপি’র নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
‎র‌্যালি শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান, জেলা আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের আহবায়ক মো. কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য হাসানুল কবির লিন।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও সাধারণ মানুষ মিলে জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial