প্রধান সূচি

পিরোজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা স্টেডিয়াম চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়।
‎দলের নেতাকর্মীদের রঙিন ব্যানার, ফেস্টুন ও জাতীয়তাবাদী স্লোগানে মুখরিত ছিল পুরো শহর। এসময় অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন।
‎পথসভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, সালমান জাকির, রিয়াজ সরদার, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশীদ বাপ্পিসহ সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
‎এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি সম্ভব।
‎তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial