প্রধান সূচি

বাগেরহাটে ৪৮ ঘন্টার হরতাল বাস্তবায়নে প্রস্তুতি সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘন্টার হরতাল বাস্তবায়নে প্রস্তুতি সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বাগেরহাটের ধানসিড়ি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভা শেষে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাদের অংশ গ্রহনে বাগেরহাটের ৪টি আসন বহাল রাখার দাবিতে ৪৮ ঘন্টার হরতাল বাস্তবায়নে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। এর আগে রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম সংবাদ সম্মেলনে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিক্ষোভ মিছিল, ১০-১১ সেপ্টেম্বর ৪৮ ঘন্টার হরতাল।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে ৪টি আসন ছিল। গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় ৩টি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। ৪টি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানীতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। পরে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পরিবর্তন করে ৩টি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial